ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৮৯৮
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৮৯৮) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, ...মুসলিম সমাজের সবচেয়ে দূরবর্তী ব্যক্তিও মুসলিম রাষ্ট্রের সকল নাগরিকের জন্য বাধ্যতামূলক নিরাপত্তা প্রদান করতে পারবেন।
كتاب الجهاد
عن عمرو بن شعيب عن أبيه عن جده مرفوعا: ...ويجير عليهم أقصاهم

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান আবু দাউদ, হাদীস-২৭৫১; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৫৯২৩]

** [ইবনুল আসীর বলেন, হাদীসটির সনদ হাসান। শুআইব আরনাউত বলেন, হাদীসটি সহীহ লি-গাইরিহি তবে সনদ হাসান । দেখুন: জামিউল উসুল ১০/২৫৫; শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ৪/৩৭৯। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান