ফিকহুস সুনান ওয়াল আসার

১২. জিহাদ অধ্যায়

হাদীস নং: ১৯০০
জিহাদ অধ্যায়
নিরাপত্তা প্রদানের অধিকার সকল মুসলিমের সমান
(১৯০০) উমার রা. বলেন, মুসলিম ক্রীতদাস মুসলিম সমাজের অন্তর্ভুক্ত। তার প্রদত্ত নিরাপত্তা ও আশ্রয় মুসলিম সমাজের প্রদত্ত নিরাপত্তা বলে গণ্য ।
كتاب الجهاد
عن عمر رضي الله عنه موقوفا: إنّ العبد المسلم من المسلمين وأمانه أمانهم

হাদীসের তাখরীজ (সূত্র):

(আব্দুর রাযযাক। সনদের বর্ণনাকারীগণ নির্ভরযোগ্য)। [মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৯৪৩৬; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৩৯৬]

হাদীসের ব্যাখ্যা:

গ্রন্থকার বলেন, সম্ভবত এই বিধান মালিক কর্তৃক অনুমতিপ্রাপ্ত ক্রীতদাসের জন্য । আল্লাহই ভালো জানেন ।
tahqiqতাহকীক:তাহকীক চলমান