ফিকহুস সুনান ওয়াল আসার

১৩. রাষ্ট্র ও প্রশাসন

হাদীস নং: ১৯৭৩
রাষ্ট্র ও প্রশাসন
ধর্মত্যাগীকে তাওবার সুযোগ দেওয়ার পরে মৃত্যুদণ্ড দেওয়া হবে। মহিলার মৃত্যুদণ্ড হবে না, তাকে আটক করা হবে এবং তাওবা করতে বাধ্য করা হবে
(১৯৭৩) ইবন আব্বাস রা. বলেন, মহিলারা ইসলাম ত্যাগ করে ধর্মান্তরিত হলে তাদের হত্যা করা যাবে না, বরং তাদেরকে ইসলামে ফিরে আসতে চাপ প্রয়োগ করতে হবে।
كتاب الخلافة و الإمارة
عن ابن عباس رضي الله عنهما قال: لا تقتل النساء إذا ارتددن عن الإسلام ويجبرن عليه. وزاد ابن أبي شيبة فيه: ولكن يحبسن ويدعين

হাদীসের তাখরীজ (সূত্র):

(মুহাম্মাদ তার 'কিতাবুল আসার' নামক গ্রন্থে সহীহ সনদে হাদীসটি উদ্ধৃত করেছেন। ইবন আবী শাইবাও হাদীসটি একই সনদে উদ্ধৃত করেছেন। তার বর্ণনায় অতিরিক্ত সংযোজন রয়েছে: 'তাদেরকে হত্যা করা যাবে না, কিন্তু তাদেরকে আটক রাখতে হবে এবং ইসলামের দিকে দাওয়াত দিতে হবে')। [মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২৮৯৯৪; যাইলায়ি, নাসবুর রায়াহ ৩/৪৫৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান