ফিকহুস সুনান ওয়াল আসার

১৮. ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য

হাদীস নং: ২০৮১
ক্রয়-বিক্রয় ও ব্যবসা-বাণিজ্য
ফলের স্থায়িত্ব প্রকাশ পাওয়ার আগে অগ্রিম ক্রয়ের নিষেধাজ্ঞা
(২০৮১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, খেজুরের স্থায়িত্ব প্রকাশিত হওয়ার আগে তোমরা তা অগ্রিম ক্রয় করবে না।
كتاب البيوع
عن ابن عمر رضي الله عنه مرفوعا: لا تسلفوا في النخل حتّى يبدو صلاحه.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ ও ইবন মাজাহ ।** এই হাদীসের মূল অর্থ ইমাম বুখারি সঙ্কলিত ইবন আব্বাসের হাদীসে পাওয়া যায়)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৪৬৭; সুনান ইবন মাজাহ, হাদীস-২২৮৪]

** [ইবন উমার রা. থেকে বর্ণনাকারী নাজরানি ব্যক্তিটি অজ্ঞাতপরিচয় হওয়ার কারণে ইবন হাজার, আলবানি, শুআইব আরনাউত, ইসলাম মানসুর প্রমুখ মুহাদ্দিস হাদীসটিকে দুর্বল বলেছেন। ইবন হাজার, ফাতহুল বারি ৪/৪৩৩; আলবানি, যয়ীফুল জামি', পৃ. ৮৯৯; শুআইব আরনাউত, তাহকীক সুনান আবু দাউদ ৫/৩৩৯; ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৬/৪৫। - সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান