ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২০৯৬
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারক নিয়োগ না করার নিন্দা
(২০৯৬) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, পবিত্র না হোক সেই জাতি, যে জাতির মধ্যে দুর্বল ব্যক্তি অত্যাচার ও কষ্টের মধ্য দিয়ে ছাড়া নিজের অধিকার লাভ করতে পারে না।
كتاب القضاء
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: لا قدست أمة لا يغطى الضعيف فيها حقه غير متعتع

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু ইয়া'লা শক্তিশালী সনদে। তাবারানি সমার্থক একটি হাদীস শক্তিশালী সনদে মুখারিকের সূত্রে রাসূলুল্লাহ (ﷺ) থেকে সঙ্কলন করেছেন। তিনি ইবন মাসউদের সূত্রেও রাসূলুল্লাহ (ﷺ) থেকে শক্তিশালী সনদে সমার্থক একটি হাদীস সঙ্কলন করেছেন)। [মুসনাদ আবু ইয়া'লা, হাদীস-১০৯১; মুসান্নাফ ইবন আবী শাইবা, হাদীস-২২১০৫]
tahqiqতাহকীক:তাহকীক চলমান