ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১১৪
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
মসজিদের মধ্যে বিচারকার্য সম্পন্ন করা
(২১১৪) সাহল ইবন সা'দ রা. স্বামী-স্ত্রীর পরস্পরে অভিশাপ প্রদানের ঘটনার বর্ণনায় বলেন, একব্যক্তি এসে বললেন, হে আল্লাহর রাসূল, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সাথে অন্য ব্যক্তিকে একত্র দেখতে পায় তবে সে কী করবে?... ঘটনার বর্ণনায় সাহল রা. বলেন, অতঃপর তারা উভয়ে মসজিদের মধ্যে পরস্পরে অভিশাপ প্রদান করেন। আমি তখন তথায় উপস্থিত ছিলাম।
كتاب القضاء
عن سهل بن سعد رضي الله عنه في قصة اللعان أن رجلا قال يا رسول الله أرأيت رجلا وجد مع امرأته رجلا إلى أن قال: فتلاعنا في المسجد وأنا شاهد

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি । বুখারি তা'লীকরূপে উল্লেখ করেছেন যে, শুরাইহ, শা'বি, ইয়াহইয়া ইবন ইয়া’মার প্রমুখ তাবিয়ি বিচারকগণ মসজিদের মধ্যেই বিচার করতেন)। [সহীহ বুখারি, হাদীস-৪২৩ ও ৯/৬৮]

হাদীসের ব্যাখ্যা:

বুখারি ও মুসলিম সঙ্কলিত হাদীসে বর্ণিত হয়েছে যে, কা'ব ইবন মালিক রা.র কিছু টাকা পাওনা ছিল আব্দুল্লাহ ইবন আবী হাদরাদ নামক অন্য একজন সাহাবির কাছে। কা'ব মসজিদে নববির মধ্যে ইবন আবী হাদরাদকে দেখে তার কাছে পাওনা দাবি করেন। তাদের মধ্যে বচসা হয়। তখন রাসূলুল্লাহ (ﷺ) ঘর থেকে বেরিয়ে তাদের মধ্যে ফয়সালা করে দেন। এই হাদীসেও আমরা দেখছি যে, রাসূলুল্লাহ (ﷺ) মসজিদের মধ্যে বিচার করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান