ফিকহুস সুনান ওয়াল আসার

১৯. বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ২১১৬
বিচার-আদালত সম্পর্কিত অধ্যায়
বিচারের ক্ষেত্রে ঘুষগ্রহীতা ও ঘুষদাতার নিন্দা
(২১১৬) আবু হুরাইরা রা. বলেন, বিচারের ক্ষেত্রে ঘুষগ্রহীতা ও ঘুষদাতাকে রাসূলুল্লাহ (ﷺ) লানত করেছেন।
كتاب القضاء
عن أبي هريرة رضي الله عنه قال: لعن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي في الحكم

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি। হাকিম বলেছেন, হাদীসটি আবু হুরাইরা রা. থেকেই প্রসিদ্ধ)।** [সুনান তিরমিযি, হাদীস-১৩৩৬]

** [ইবনুল আসীর হাদীসটিকে সহীহ বলেছেন। দেখুন: জামিউল উসুল ১০/১৭২। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান