ফিকহুস সুনান ওয়াল আসার

২১. প্রতিনিধিত্ব করা

হাদীস নং: ২১৩৭
প্রতিনিধিত্ব করা
মামলা-বিবাদের ক্ষেত্রে প্রতিনিধিত্ব
(২১৩৭) আব্দুল্লাহ ইবন জা'ফার ইবন আবু তালিব রা. বলেন, (আমার চাচা) আলী ইবন আবু তালিব রা. মামলা-মোকদ্দমা অপছন্দ করতেন । এজন্য যখন তিনি কোনো মামলা-মোকদ্দমার মধ্যে পড়তেন তখন (তার ভাই) আকীল ইবন আবু তালিব রা.কে সে বিষয়ে তার প্রতিনিধি ( attorney / agent) নিয়োগ করতেন। যখন আকীল রা. বৃদ্ধ হয়ে গেলেন, তখন তিনি আমাকে প্রতিনিধি নিয়োগ করলেন।
كتاب الوكالة
عن عبد الله بن جعفر رضي الله عنه قال: كان علي بن أبي طالب رضي الله عنه يكره الخصومة فكان إذا كانت له لخصومة وكل فيها عقيل بن أبي طالب فلما كبر عقيل وكلني

হাদীসের তাখরীজ (সূত্র):

(বাইহাকি)।** (বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১১৪৩৭] মামলা-বিবাদে প্রতিনিধি নিয়োগের বৈধতার মূল নির্দেশনা বুখারি সঙ্কলিত নিম্নের হাদীস থেকে জানা যায় ।

** [গ্রন্থকার টীকায় বলেন, 'ফিকহে হানাফির প্রসিদ্ধ গ্রন্থ 'আল হিদায়াহ' প্রণেতা আল্লামা মারগিনানি হাদীসটিকে সহীহ বলেছেন'। আলবানি ও ইসলাম মানসুর দুর্বল বলেছেন। কেননা এর সনদের রাবী ইবন ইসহাক মুদাল্লিস এবং জাহম ইবন আবু জাহম মাজহুল বা অজ্ঞাতপরিচয়। দেখুন: মারগিনানি, আল হিদায়াহ ৩/১৩৬। আলবানি, ইরওয়াউল গালীল ৫/২৮৭; ইসলাম মানসুর, তাহকীক সুনানুল কুবরা লিল বাইহাকি ৬/১৫১। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান