ফিকহুস সুনান ওয়াল আসার
২২. অভিযোগ-মামলা দায়ের করার বিধান
হাদীস নং: ২১৫৪
অভিযোগ-মামলা দায়ের করার বিধান
দুজনে বিবাদ করেছেন এবং উভয়ের পক্ষেই সাক্ষ্য-প্রমাণ রয়েছে
(২১৫৪) আবু হুরাইরা রা. বলেন, দুইব্যক্তি একটি পশুর মালিকানা দাবি করে। তাদের উভয়েই নিজের পক্ষে দুইজন সাক্ষী পেশ করে । তখন রাসূলুল্লাহ (ﷺ) পশুটির মালিকানা উভয়ের মধ্যে আধাআধি ভাগ করে দেন।
كتاب الدعوى
عن أبي هريرة رضي الله عنه أن رجلين ادعيا دابة فأقام كل واحد منهما شاهدين فقضى رسول الله صلى الله عليه وسلم بينهما نصفين
হাদীসের তাখরীজ (সূত্র):
(ইসহাক ইবন রাহওয়াইহি ও ইবন হিব্বান শক্তিশালী সনদে। ইসহাক ইবন রাহওয়াইহি সহীহ সনদে উল্লেখ করেছেন যে, আবু দারাদা রা. এইরূপ বিচার করেছিলেন)। [মুসনাদ ইসহাক ইবন রাহওয়াইহি, হাদীস-১১৪; সহীহ ইবন হিব্বান, হাদীস-৫০৬৮]