ফিকহুস সুনান ওয়াল আসার
২৬. হেবা তথা অনুদান প্রসঙ্গ
হাদীস নং: ২১৮৩
হেবা তথা অনুদান প্রসঙ্গ
অনুদান প্রদানকারীর অনুদানের উপর তারই অধিকার বেশী, যদি না সে প্রতিদান লাভ করে বা রক্ত-সম্পর্কীয় মাহরামকে অনুদান প্রদান করে
(২১৮৩) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, হেবা বা অনুদান প্রদানকারী তার অনুদানের উপরে তার অধিকারই বেশী, যতক্ষণ না সে উক্ত অনুদানের প্রতিদান লাভ করে।
كتاب الهبة
عن ابن عمر رضي الله عنهما مرفوعا: من وهب هبة فهو أحق بها ما لم يثب منها.
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাকিম। তিনি হাদীসটিকে সহীহ বলেছেন। ইবন হাযমও হাদীসটিকে সহীহ বলেছেন। আব্দুল হক বলেন, সনদের রাবীগণ নির্ভরযোগ্য। ইবন হাজার আসকালানির মতে হাদীসটি রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী নয়, বরং তা উমার রা.র বাণী । সনদের একজন রাবী ভুলক্রমে তা রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী বলে উল্লেখ করেছেন) । [মুস্তাদরাক হাকিম, হাদীস-২৩২৩; সুনান দারাকুতনি, হাদীস-২৯৬৯; বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১২০২২]