ফিকহুস সুনান ওয়াল আসার

২৭. ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়

হাদীস নং: ২২০৪
ভাড়া ও মজুরি বিষয়ক অধ্যায়
শ্রমিকের উপর ক্ষতিপূরণের দায়িত্ব
(২২০৪) তাবিয়ি ইবরাহীম নাখয়ি বলেন, (প্রসিদ্ধ তাবিয়ি বিচারপতি) শুরাইহ কখনো কোনো শ্রমিককে (কর্মকালীন সময়ে মালিকের যন্ত্রপাতি বা দ্রব্যাদির ক্ষতি হওয়ার কারণে) ক্ষতিপূরণ দেওয়ার বিধান প্রদান করেন নি।
كتاب الإجارة
عن إبراهيم : أن شريحا لم يضمن اجيرا قط

হাদীসের তাখরীজ (সূত্র):

(মুহাম্মাদ আসার গ্রন্থে সহীহ সনদে। বাইহাকি অনুরূপ মতামত তাবিয়ি আতা থেকে উদ্ধৃত করেছেন । আবু ইউসুফ ও মুহাম্মাদ তাদের আসার গ্রন্থদ্বয়ে আলী রা. থেকে তার মত উদ্ধৃত করেছেন যে, শ্রমিক মালিককে ক্ষতিপূরণ দিবে না। বাইহাকি আলী রা. থেকে মুরসাল সনদে এর বিপরীত মত উদ্ধৃত করেছেন)। [মুহাম্মাদ, কিতাবুল আসার, তাহকীক: আহমাদ ঈসা ২/৭৫১, হাদীস-৭৯০]
tahqiqতাহকীক:তাহকীক চলমান