ফিকহুস সুনান ওয়াল আসার
৩৩. জবাইয়ের নিয়মাবলি
হাদীস নং: ২২৬৮
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৬৮) ইবন আব্বাস রা. বলেন, শব্দত্ত (canine tooth) ব্যবহারকারী সকল শিকারি বন্য জন্তু এবং নখর বা বাঁকানো শিকারি নখর (claw/talon) ব্যবহারকারী সকল শিকারি পাখি রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন ।
كتاب الذبائح
عن ابن عباس رضي الله عنهما قال: نهى رسول الله صلى الله عليه وسلم عن كل ذي ناب من السباع وعن كل ذي مخلب من الطير.
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-১৯৩৪; সুনান আবু দাউদ, হাদীস-৩৮০৩; সুনান নাসায়ি, হাদীস-৪৩৪৮; সুনান ইবন মাজাহ, হাদীস-৩২৩৪]
হাদীসের ব্যাখ্যা:
ঐসকল পশু যেগুলো মুখ ও দাঁত দিয়ে শিকার করে- যেমন সিংহ, চিতা, বাঘ এবং অনুরূপভাবে কুকুর ও বিড়াল, এগুলোর এমন ধারালো দাঁত থাকে যাকে আরবীতে ناب বলা হয়। এগুলোই এসব পশুর আঘাত ও আক্রমণের বিশেষ অস্ত্র। অনুরূপভাবে যেসব পাখী শিকার ধরে, যেমন- বাজ, চিল ইত্যাদি তাদের আক্রমণের হাতিয়ার হচ্ছে- ঐ পাঞ্জা, যা দিয়ে ঝাপটা মেরে শিকারকে নিজের আয়ত্বে নিয়ে আসে।
হাদীসটির মর্ম ও সারবস্তু এই যে, চতুষ্পদ হিংস্রপ্রাণী, যেগুলোর মুখে ধারালো দাঁত থাকে এবং শিকার করে, অনুরূপভাবে শিকারী পাখী, যেগুলো পাঞ্জা দ্বারা ঝাপটা মেরে শিকার করে, রাসূলুল্লাহ (ﷺ) এগুলো খেতে নিষেধ করেছেন। অর্থাৎ, এ নির্দেশ দিয়েছেন যে, এগুলো খাওয়া যাবে না। বস্তুত এগুলোও হারাম ও অপবিত্র জিনিসের অন্তর্ভুক্ত।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)