ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৬৯
জবাইয়ের নিয়মাবলি
শব্দত্ত ব্যবহারকারী শিকারি পশু, নখর ব্যবহারকারী শিকারি পাখি, গৃহপালিত গাধা, খচ্চর ও ঘোড়ার মাংস বৈধ নয়
(২২৬৯) খালিদ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, গৃহপালিত গাধা, গৃহপালিত ঘোড়া, গৃহপালিত খচ্চর, শব্দন্ত ব্যবহারকারী শিকারি পশু ও নখর ব্যবহারকারী শিকারি পাখি তোমাদের জন্য হারাম।
كتاب الذبائح
عن خالد رضي الله عنه مرفوعا: حرام عليكم حمر الأهلية وخيلها وبغالها وكل ذي ناب من السباع وكل ذي مخلب من الطير.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ ভালো সনদে) । [সুনান আবু দাউদ, হাদীস-৩৮০৬]

হাদীসের ব্যাখ্যা:

ঐসকল পশু যেগুলো মুখ ও দাঁত দিয়ে শিকার করে- যেমন সিংহ, চিতা, বাঘ এবং অনুরূপভাবে কুকুর ও বিড়াল, এগুলোর এমন ধারালো দাঁত থাকে যাকে আরবীতে ناب বলা হয়। এগুলোই এসব পশুর আঘাত ও আক্রমণের বিশেষ অস্ত্র। অনুরূপভাবে যেসব পাখী শিকার ধরে, যেমন- বাজ, চিল ইত্যাদি তাদের আক্রমণের হাতিয়ার হচ্ছে- ঐ পাঞ্জা, যা দিয়ে ঝাপটা মেরে শিকারকে নিজের আয়ত্বে নিয়ে আসে।

হাদীসটির মর্ম ও সারবস্তু এই যে, চতুষ্পদ হিংস্রপ্রাণী, যেগুলোর মুখে ধারালো দাঁত থাকে এবং শিকার করে, অনুরূপভাবে শিকারী পাখী, যেগুলো পাঞ্জা দ্বারা ঝাপটা মেরে শিকার করে, রাসূলুল্লাহ (ﷺ) এগুলো খেতে নিষেধ করেছেন। অর্থাৎ, এ নির্দেশ দিয়েছেন যে, এগুলো খাওয়া যাবে না। বস্তুত এগুলোও হারাম ও অপবিত্র জিনিসের অন্তর্ভুক্ত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান