ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৮৪
জবাইয়ের নিয়মাবলি
পানির মধ্যে মরে ভেসে উঠা মাছ খাওয়া
(২২৮৪) জাবির ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, সমূদ্র যা কুলে নিক্ষেপ করেছে বা ভাটার কারণে পানি সরে যাওয়ার ফলে যা ডাঙ্গায় রয়ে যায় তা তোমরা ভক্ষণ করবে। আর যা পানির মধ্যেই মৃত্যু বরণ করে এবং পানিতে ভেসে থাকে তা খাবে না।
كتاب الذبائح
عن جابر بن عبد الله رضي الله عنهما مرفوعا: ما ألقى البحر أو جزر عنه فكلوه وما مات فيه وطفا فلا تأكلوه.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ ও ইবন মাজাহ ভালো সনদে তাহাবি ‘আহকামুল কুরআন' গ্রন্থে অন্য একটি হাসান সনদে তা সঙ্কলন করেছেন। পানিতে মরে ভেসে থাকা মাছ সম্পর্কে বিপরীত মত আবু বাকর রা. থেকে উদ্ধৃত করেছেন দারাকুতনি । এই বর্ণনার মধ্যে অসংলগ্নতা রয়েছে)। [সুনান আবু দাউদ, হাদীস-৩৮১৫; সুনান ইবন মাজাহ, হাদীস-৩২৪৭]
tahqiqতাহকীক:তাহকীক চলমান