ফিকহুস সুনান ওয়াল আসার

৩৩. জবাইয়ের নিয়মাবলি

হাদীস নং: ২২৮৮
জবাইয়ের নিয়মাবলি
ছাগলের কী কী বস্তু মাকরূহ
(২২৮৮) তাবিয়ি মুজাহিদ ইবন জাবর বলেন, রাসূলুল্লাহ (ﷺ) ছাগলের সাতটি অংশ অপছন্দ করতেন: পিত্ত, মুত্রথলি, লালাগ্রন্থি ( gland), লজ্জাস্থান, পুরুষাঙ্গ, অণ্ডকোষ ও রক্ত।
كتاب الذبائح
عن مجاهد أنه قال: كره رسول الله صلى الله عليه وسلم من الشاة سبعا: المرارة والمثانة والغدة والحياء والذكر والأنثيين والدم.

হাদীসের তাখরীজ (সূত্র):

(মুহাম্মাদ ও বাইহাকি । হাদীসটি ভালো মুরসাল । আবু দাউদ তার মুরসাল হাদীসের গ্রন্থে হাদীসটি উদ্ধৃত করেছেন । তার বর্ণনায় 'রক্ত' উল্লেখ করা হয় নি)। [বাইহাকি, আস সুনানুল কুবরা, হাদীস-১৯৭০০; মুসান্নাফ আব্দুর রাযযাক, হাদীস-৮৭৭১]
tahqiqতাহকীক:তাহকীক চলমান