ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৩৪
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
অহঙ্কার ও অপচয় ব্যতিরেকে পানাহার করা
(২৩৩৪) আমর ইবন শুআইব তার পিতা থেকে, তিনি তার দাদা থেকে বর্ণনা করেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আহার করো, পান করো, দান করো, পরিধান করো- অহঙ্কার ও অপচয়ের বাইরে থেকে।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن عمرو بن شعيب عن أبيه عن جده أن رسول الله صلى الله عليه وسلم قال: كلوا واشربوا وتصدقوا والبسوا في غير مخيلة ولا سرف.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আহমাদ সহীহ সনদে। বুখারি হাদীসটি তালীক হিসেবে সনদ ছাড়া উল্লেখ করেছেন)। [মুসনাদ আহমাদ, হাদীস-৬৬৯৫, ৬৭০৮; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৬০৫; সুনান নাসায়ি, হাদীস-২৫৫৯; সহীহ বুখারি ৭/১৪০]

হাদীসের ব্যাখ্যা:

খানা পিনা, লেবাস-পোশাক ইত্যাদি সম্পর্কে এ হাদীসে যা কিছু বলা হয়েছে, এটা একটা সুস্পষ্ট বিধান ও নীতি। অর্থাৎ, মানুষ হালাল খাদ্যসমূহ থেকে নিজের ইচ্ছানুযায়ী খাবে, পান করবে এবং মনমত হালাল পোশাক পরিধান করবে, এটা জায়েয। তবে শর্ত এই যে, তা অপচয়ের সীমায় পৌঁছতে পারবে না এবং অন্তরে গর্ব ও অহংকার থাকতে পারবে না। ইমাম বুখারী (রহ) বুখারী শরীফে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি.-এর এ বাণী উদ্ধৃত করেছেন: كل ما شئت والبس ما شئت ما أخطأتك اثنتان: سرف ومخيلة যা মনে চায় খাও, যা মনে চায় পরিধান কর, (এতে কোন দোষ নেই।) যে পর্যন্ত এ দু'টি বিষয় না থাকে, (১) অপচয়, (২) অহংকার। এ বিষয়ে এটাই মৌলিকনীতি ও শরী‘আতের মাপকাঠি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান