ফিকহুস সুনান ওয়াল আসার

৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব

হাদীস নং: ২৩৭৫
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
কোন প্রকার দাঁড়ানো নিষিদ্ধ
(২৩৭৫) মুআবিয়া রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যদি কেউ পছন্দ করে যে, তার জন্য মানুষের দণ্ডায়মান হোক, তবে তাকে জাহান্নামে তার আবাসস্থল নির্ধারণ করে নিতে হবে।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن معاوية رضي الله عنه مرفوعا: من أحب أن يتمثل له الرجال قياما فليتبوأ مقعده من النار.

হাদীসের তাখরীজ (সূত্র):

(আবু দাউদ । তিরমিযি হাদীসটিকে হাসান বলেছেন)। [সুনান আবু দাউদ, হাদীস-৫২২৯; সুনান তিরমিযি, হাদীস-২৭৫৫; মুনযিরি, আত তারগীব ওয়াত তারহীব, হাদীস-৪১০৮]

হাদীসের ব্যাখ্যা:

একথা স্পষ্ট যে, এই সতর্কবাণীর সম্পর্ক ঐ অবস্থার সাথে, যখন কোন মানুষ নিজে এই কামনা করে এবং এতে আনন্দিত হয় যে, আল্লাহর বান্দারা তার সম্মানের জন্য দাঁড়িয়ে যাক। এটা অহংকারের লক্ষণ, আর অহংকারীদের স্থান হচ্ছে জাহান্নাম যার ব্যাপারে বলা হয়েছে: فَلَبِئۡسَ مَثۡوَی الۡمُتَکَبِّرِیۡن অহংকারীদের স্থান কতইনা নিকৃষ্ট। তবে যদি কোন মানুষ নিজে মোটেই না চায়; কিন্তু অন্যরা ভক্তি-ভালোবাসার আবেগে তার জন্য দাঁড়িয়ে যায়, তাহলে এটা সম্পূর্ণ ভিন্ন কথা- অবশ্য রাসূলুল্লাহ (ﷺ) স্বয়ং নিজের জন্য এটাও পছন্দ করতেন না।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান