ফিকহুস সুনান ওয়াল আসার
৩৫. বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
হাদীস নং: ২৩৮৫
বৈধ-অবৈধ বিষয়াদি ও বিভিন্ন আদব
মজুদদারি
(২৩৮৫) মা'মার ইবন আব্দুল্লাহ রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, একমাত্র পাপী-অপরাধী ছাড়া কেউ মজুদ করে না।
كتاب الحظر والإباحة وآداب متفرقة
عن معمر بن عبد الله رضي الله عنه مرفوعا قال: لا يحتكر إلا خاطئ
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-১৬০৫; সুনান আবু দাউদ, হাদীস-৩৪৪৭; সুনান তিরমিযি, হাদীস-১২৬৭; সুনান ইবন মাজাহ, হাদীস-২১৫৪]
হাদীসের ব্যাখ্যা:
যে ভাবে আমাদের যুগে অনেক ব্যবসায়ী খাদ্যশস্য ইত্যাদি প্রায়োজনীয় দ্রব্যাদি মওজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করে, ফলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি ও দুষ্প্রাপ্যতা বেড়ে চলে যা সাধারণ ভোক্তাদের ওপর বোঝা হয়ে দাঁড়ায় ও তাদের জন্য জীবন যাপন কঠিন হয়ে পড়ে, অনুরূপ ভাবে রাসুলুল্লাহ ﷺ-এর যুগেও কতক ব্যবসায়ী এরূপ করত (সম্ভবত এতে কোন দোষ মনে করত না) কিন্তু রাসূলুল্লাহ ﷺ এটা কঠোরভাবে নিষেধ করেছেন। আরবী ভাষায় এটাকে احتکار বলে।
রাসুলুল্লাহ ﷺ-এর শিক্ষা ও তার নিয়ে আসা শরীয়তের ঝোঁক প্রবণতা হচ্ছে এই যে, সামাজিক রীতি-নীতি এরূপ হবে, যাতে জনসাধারণ বিশেষ করে দরিদ্র অর্থাৎ স্বল্প আয়ের লোকজনের জীবন যাপন করা কষ্টকর না হয়। ব্যবসায়ী মহল ও ধনিক শ্রেণীর বেশি লাভ ও আপন মাল বৃদ্ধির পরিবর্তে জনসাধারণের সুবিধা দৃষ্টিতে রাখবে। এই মহৎ লক্ষ্যে অল্প লাভে সন্তুষ্ট থেকে আল্লাহর সন্তুষ্টি ও রহমত ও আখিরাতের প্রতিদান গ্রহণ করবে। যদি ঈমানের সৌভাগ্য লাভ হয় তবে নিঃসন্দেহে এ ব্যবসা খুবই লাভজনক।

ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)