ফিকহুস সুনান ওয়াল আসার
৩৬. অনাবাদী জমি আবাদ করা
হাদীস নং: ২৪২১
অনাবাদী জমি আবাদ করা
কোনো পতিত ভূমি আবাদ করা বা প্রাচীর দ্বারা আব্দ্ধ করা
(২৪২১) সামুরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কেউ যদি কোনো (পতিত মালিকবিহীন) জমির উপরে প্রাচীর বা বেড়া নির্মাণ করে তবে সেই জমি তার ।
كتاب إحياء الموات
عن سمرة رضي الله عنه مرفوعا: من أحاط حائطا على أرض فهي له.
হাদীসের তাখরীজ (সূত্র):
(আবু দাউদ । ইবনুল জারূদ হাদীসটিকে সহীহ বলেছেন) । [সুনান আবু দাউদ, হাদীস-৩০৭৭; মুনতাকা ইবনুল জারূদ, হাদীস-১০১৫; মুসনাদ আহমাদ, হাদীস-২০১৩০।