ফিকহুস সুনান ওয়াল আসার
৩৯. বন্ধক রাখার অধ্যায়
হাদীস নং: ২৪৫৫
বন্ধক রাখার অধ্যায়
বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৫) আবু হুরাইরা রা: বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, বাহন যদি বন্ধক রাখা হয় তবে খরচের বিনিময়ে তার পিঠে আরোহণ করা যাবে। পশু যদি বন্ধক রাখা হয় তবে তার স্তনের দুধ পান করা যাবে খরচের বিনিময়ে । যে ব্যক্তি আরোহণ করবে এবং পান করবে তাকেই খরচ দিতে হবে।
كتاب الرهن
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: الظهر (الرهن) يركب بنفقته إذا كان مرهونا ولبن الدر يشرب بنفقته إذا كان مرهونا وعلى الذي يركب ويشرب النفقة... فعلى المرتهن علفها.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি । তাহাবিও হাদীসটি সঙ্কলন করেছেন। তার বর্ণনায় অতিরিক্ত বলা হয়েছে, 'বন্ধক রাখা পশুর খাওয়ানোর দায়িত্ব বন্ধক গ্রহণকারীর উপরে') । [সহীহ বুখারি, হাদীস-২৫১২; সুনান তিরমিযি, হাদীস-১২৫৪; সুনান ইবন মাজাহ, হাদীস-২৪৪০; তাহাবি, শারহু মাআনিল আসার, হাদীস-৫৮৮৩]
হাদীসের ব্যাখ্যা:
গ্রন্থকার বলেন, এর ব্যাখ্যা হল, যদি বন্ধকদাতা অনুমতি প্রদান করেন তবে বন্ধকগ্রহণকারী এভাবে খরচের বিনিময়ে বন্ধককৃত পশু ব্যবহার করতে পারবে, তবে এভাবে ব্যবহারের অনুমতি প্রদান বন্ধকের শর্ত করা যাবে না।