ফিকহুস সুনান ওয়াল আসার

৩৯. বন্ধক রাখার অধ্যায়

হাদীস নং: ২৪৫৭
বন্ধক রাখার অধ্যায়
বন্ধককৃত দ্রব্য ব্যবহার করা
(২৪৫৭) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ঋণ উপকার টেনে আনে তা সুদ।
كتاب الرهن
عن علي رضي الله عنه مرفوعا: كل قرض جر منفعة فهو ربا.

হাদীসের তাখরীজ (সূত্র):

[মুসনাদুল হারিস, হাদীস-৪৩৭]
হাদীসটি ইতোপূর্বে (ক্রয়বিক্রয় অধ্যায়ে সুদ বিষয়ক পরিচ্ছেদে) উল্লেখ করা হয়েছে (নং ২০৭৩**)। আল্লাহই ভালো জানেন ।

** [অনুবাদক ২০৭৩ নং হাদীসের টীকায় বলেছেন, 'ইমাম সুয়ুতি ও অন্যান্য মুহাদ্দিস হাদীসটিকে যয়ীফ বলে উল্লেখ করেছেন। বুলুগুল মারামের টীকায় সামীর যুহাইরি বলেন, হাদীসটি যয়ীফ জিদ্দান বা অত্যন্ত দুর্বল। হাদীসের সনদে সাওয়ার ইবন মুসআব রয়েছেন, তিনি মাতরুক বা পরিত্যক্ত। দেখুন: যাইলায়ি নাসবুর রায়াহ ৪/৬০; শাওকানি, নাইনুল আওতার ৫/২৭৬; ইবন আব্দুল হাদি, তানকীহুত তাহকীক ৪/১০৮; ইবন হাজার, আত তালখীসুল হাবীর ৩/৯০; বুলুগুল মারাম ২/২৯। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান