ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৭৯
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
তাওবাকারীদের মর্যাদা
(২৫৭৯) আনাস রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, প্রত্যেক আদম সন্তান ভুলভ্রান্তি-পাপে নিমজ্জিত এবং এ সকল ভুল ও পাপে নিমজ্জিতদের মধ্যে যারা বেশী বেশী তাওবা করেন তারা সর্বোত্তম।
كتاب الإحسان
عن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون.

হাদীসের তাখরীজ (সূত্র):

(তিরমিযি ও ইবন মাজাহ । হাকিম হাদীসটিকে সহীহ বলেছেন) । [সুনান তিরমিযি, হাদীস-২৪৯৯; সুনান ইবন মাজাহ, হাদীস-৪২৫১; মুস্তাদরাক হাকিম, হাদীস-৭৬১৭]

হাদীসের ব্যাখ্যা:

এর অর্থ হচ্ছে এই যে, ভুল-ত্রুটি মানুষের মজ্জাগত। আদমের কোন সন্তানই এর ব্যতিক্রম নয়। তবে তাদের মধ্যে সেই সব বান্দাই অত্যন্ত সৌভাগ্যবান, যারা গুনাহখাতা-অপরাধের পর নিজের গুনাহর জন্যে অনুতপ্ত হয়ে নিজের মালিকের দিকে রুজু করে এবং তাওবা ও ইস্তিগফারের সাহায্যে তাঁর সন্তুষ্টি ও রহমত হাসিলে যত্নবান হন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান