ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৫৯০
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
লোক শোনানো ও লোক দেখানোর জন্য কর্ম করার নিন
(২৫৯০) জুনদুব রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি শ্রবণ করায় (লোক শোনানোর জন্য কর্ম করে), আল্লাহ তাকে শ্রবণ করান এবং যে ব্যক্তি প্রদর্শন করায় (লোক দেখানোর জন্য কর্ম করে) আল্লাহ তাকে দিয়ে প্রদর্শন করান।
كتاب الإحسان
عن جندب رضي الله عنه مرفوعا: من سمع سمع الله به ومن يرائي يرائي الله به

হাদীসের তাখরীজ (সূত্র):

[সহীহ বুখারি, হাদীস-৬৪৯৯; সহীহ মুসলিম, হাদীস-২৯৮৭]

হাদীসের ব্যাখ্যা:

অন্যকে শোনানোর জন্য বা অন্যকে দেখানোর জন্য যে কাজ করা হয়, তাকে রিয়া বলা হয় এবং যে নেক আমলের মধ্যে সামান্যতম রিয়া হয়েছে, আল্লাহ তা কবুল করবেন না। তিনি রিয়াকারীদের লজ্জিত ও অপমানিত করার জন্য তাদের তথাকথিত নেক আমলের গোপন রহস্য ও উদ্দেশ্য হাশরের ময়দানের মানুষের কাছে প্রকাশ করে দিবেন। তাদের রিয়ার জন্য তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করা হবে এবং আখিরাতবাসিগণ তাদের জঘন্য অপরাধ জানতে পারবে। দুনিয়ার যিন্দেগীতেও আল্লাহ রিয়াকারীদেরকে অপমানিত করেন। মানুষ রিয়াকারীদেরকে ঘৃণা করে। রিয়াকারিগণ মানুষকে সন্তুষ্ট করার জন্য নেক আমল করে কিন্তু মানুষ তাদের উপর অসন্তুষ্ট থাকে। তাই রিয়াকারিগণ দুনিয়া ও আখিরাতে ঘৃণিত।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)