ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৬১২
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
নিজের মনে নিজেকে বড় মনে করা এবং গর্বভরে চলাফেরা করা
(২৬১২) ইবন উমার রা. বলেন,** যে ব্যক্তি নিজের মধ্যে নিজেকে বড় মনে করে এবং গর্বভরে চলাচল করে সে যখন আল্লাহর সাথে সাক্ষাত করবে তখন আল্লাহ তার উপর ক্রোধান্বিত থাকবেন।
كتاب الإحسان
عن ابن عمر رضي الله عنهما: من تعاظم في نفسه واختال في مشيته لقي الله وهو عليه غضبان.
হাদীসের তাখরীজ (সূত্র):
(হাকিম। সনদের রাবীগণ নির্ভরযোগ্য) [মুস্তাদরাক হাকিম, হাদীস-২০১; ইবন হাজার, বুলুগুল মারাম, হাদীস-১৫১১]
** [গ্রন্থকার হাদীসটি মাওকুফ বা ইবন উমারের বাণী হিসাবে উল্লেখ করেছেন। হাদীসটি ইমাম হাকিমসহ আরো সঙ্কলন করেছেন ইমাম আহমাদ (আল মুসনাদ-৫৯৯৫), বুখারি (আল আদাবুল মুফরাদ-৫৪৯), খারায়িতি (মাসাবিউল আখলাক-৫৪৭), তাবারানি (কাবীর-১৩৬৯২) ও বাইহাকি (শুআবুল ঈমান-৭৮১৭)। সকলের নিকট হাদীসটি মারফূ' বা রাসূলুল্লাহ (ﷺ) এর বাণী হিসাবে সঙ্কলিত। তাদের বর্ণনায় ইবন উমার রা. বলেন, আমি আল্লাহর রাসূল (ﷺ) কে বলতে শুনেছি...। গ্রন্থকার হাদীসটি উল্লেখ করেছেন বুলুগুল মারামের বরাতে, সেখানেও মারফূ' হিসাবেই উল্লেখিত আছে। মারফূ' হিসাবে হাদীসটি সহীহ। -সম্পাদক]