ফিকহুস সুনান ওয়াল আসার

৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়

হাদীস নং: ২৬১৯
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
অধীনস্থদের সাথে খারাপ আচরণকারীর নিন্দা
(২৬১৯) আবু বাকর সিদ্দীক রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, যে ব্যক্তি নিজের মালিকানাধীন বা অধীনস্থদের সাথে খারাপ আচরণ করে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না।
كتاب الإحسان
عن أبي بكر الصديق رضي الله عنه مرفوعا: لا يدخل الجنة سيئ الملكة

হাদীসের তাখরীজ (সূত্র):

[সুনান তিরমিযি, হাদীস-১৯৪৬; সুনান ইবন মাজাহ, হাদীস-৩৬৯১]

[গ্রন্থকার টীকায় বলেছেন, ইবন হাজার বলেন, হাদীসটির সনদে দুর্বলতা আছে'। যাহাবি বলেন, দুর্বল, তবে এর অনেক শাহিদ আছে। দেখুন: ইবন হাজার, বুলুগুল মারাম ২/২১৭; তামীম, তাওযীহুল আহকাম ৭/৪৫৬। -সম্পাদক]
tahqiqতাহকীক:তাহকীক চলমান