ফিকহুস সুনান ওয়াল আসার
৪২. ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
হাদীস নং: ২৬৩১
ইহসান-আত্মশুদ্ধির অধ্যায়
মুমিন মুমিনের দর্পণ
(২৬৩১) আবু হুরাইরা রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, এক মুমিন তার অন্য মুমিন ভাইয়ের দর্পণ। এক মুমিন অন্য মুমিনের ভাই, সে তার ধন-সম্পদ রক্ষা করে এবং তার পেছন থেকে তাকে আগলে রাখে।
كتاب الإحسان
عن أبي هريرة رضي الله عنه مرفوعا: المؤمن مرآة أخيه (المؤمن) والمؤمن أخو المؤمن يكف عليه ضيعته ويحوطه من ورائه.
হাদীসের তাখরীজ (সূত্র):
(বুখারি তার 'আল আদাবুল মুফরাদ' গ্রন্থে এবং আবু দাউদ হাসান সনদে)। [বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদীস-২৩৯; সুনান আবু দাউদ, হাদীস-৪৯১৮]