ফিকহুস সুনান ওয়াল আসার

৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র

হাদীস নং: ২৬৫৩
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্‌র
তাহলীল, তাহমীদ, তাসবীহ, তাকবীর ও হাওকালার মর্যাদা
(২৬৫৩) আবু মুসা আশআরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বললেন, হে আব্দুল্লাহ, আমি কি তোমাকে জান্নাতের ধনভাণ্ডার থেকে একটি বাক্য জানিয়ে দেব না? আমি বললাম, অবশ্যই জানাবেন। তিনি বললেন, 'লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ' (নেই কোনো অবলম্বন এবং নেই কোনো শক্তি আল্লাহতে ছাড়া)।
كتاب الذكر و الدعاء
عن أبي موسى الأشعري رضي الله عنه مرفوعا: يا عبد الله ألا أدلك على كلمة من كنز من كنوز الجنة قلت: بلى قال: لا حول ولا قوة إلا بالله... ولا ملجأ من الله إلا إليه.

হাদীসের তাখরীজ (সূত্র):

(বুখারি ও মুসলিম । নাসায়িও হাদীসটি সঙ্কলন করেছেন । তার বর্ণনার শেষে অতিরিক্ত রয়েছে: ‘এবং নেই কোনো আশ্রয় আল্লাহ থেকে, কিন্তু আল্লাহরই কাছে’**) । [সহীহ বুখারি, হাদীস-৪২০৫; সহীহ মুসলিম, হাদীস-২৭০৪; নাসায়ি, আমালুল ইয়াওমি…, হাদীস-৩৫৬; ইবন হাজার, বুলুগুল মারাম, হাদীস-১৫৪৭]

** [গ্রন্থকার এই কথাটুকু বুলুগুল মারাম থেকে উদ্ধৃত করেছেন। তাদের বাচনরীতি থেকে বোঝা যায়, এই অতিরিক্ত অংশটুকু আবু মুসা রা. বর্ণিত হাদীসের অংশ। কিন্তু আমরা তা তার বর্ণনায় পাই নি। এই অতিরিক্ত অংশটুকু রয়েছে নাসায়ি (কুবরা-১০১১৮), (আমালুল ইয়াওমি-৩৫৮), ইসহাক (মুসনাদ-২৬৬), আহমাদ (মুসনাদ-৮০৮৫, ১০৭৯৫) ও বাইহাকি (শুআবুল ঈমান-৬৫০) সঙ্কলিত আবু হুরাইরা রা. বর্ণিত হাদীসে । -সম্পাদক]
tahqiqতাহকীক:বিশুদ্ধ (পারিভাষিক সহীহ)