ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৭১
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
সালাত পাঠে অবহেলাকারীর নিন্দা
(২৬৭১) আলী রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কৃপণ সেই ব্যক্তি যার কাছে আমার কথা উল্লেখ করা হলে সে আমার উপর সালাত পাঠ করে না।
كتاب الذكر و الدعاء
عن علي رضي الله عنه مرفوعا: البخيل الذي من ذكرت عنده فلم يصل علي.
হাদীসের তাখরীজ (সূত্র):
(তিরমিযি । তিনি হাদীসটিকে সহীহ বলেছেন । আহমাদ হাদীসটি হুসাইন ইবন আলী রা.র সুত্রে সঙ্কলন করেছেন)। [সুনান তিরমিযি, হাদীস-৩৫৪৬; মুসনাদ আহমাদ, হাদীস-১৭৩৬]
হাদীসের ব্যাখ্যা:
এর মর্মকথা হচ্ছে, সাধারণত কৃপণ মনে করা হয়ে থাকে ঐ ব্যক্তিকে, যে তার ধন-সম্পদ ব্যয়ে কুণ্ঠিত থাকে বা কার্পণ্য করে; কিন্তু তার চাইতেও বড় কৃপণ এবং সবচাইতে বড় কৃপণ হচ্ছে ঐ ব্যক্তি, যার সম্মুখে আমার প্রসঙ্গ উত্থাপিত হলো অথচ সে রসনা নাড়িয়ে দরূদের দু'টি কলিমা উচ্চারণেও কার্পণ্য করে অথচ তিনি উম্মতের জন্যে কী না করেছেন আর এ উম্মত তাঁর নিকট থেকে কী না পেয়েছে। সে সব চাওয়া পাওয়ার বিনিময়ে প্রত্যেকটি উম্মত যদি তাদের প্রাণ উৎসর্গ করে দেয়, তবুও তাঁর হক আদায় হবার নয়।
مرحبا آئے پيك مشتاقان بده پیغام دوست
تا کنم جان از سر رغبت فدائی نام دوست
হে আগ্রহীরদল! বন্ধুকে জানিয়ে দিও, যাতে সানন্দে বন্ধুর পক্ষে জীবন উৎসর্গ করতে পারি!
মুসলমানদের কোন বৈঠকই যেন আল্লাহর যিকর ও নবীর প্রতি দরূদ শূন্য না হয়
مرحبا آئے پيك مشتاقان بده پیغام دوست
تا کنم جان از سر رغبت فدائی نام دوست
হে আগ্রহীরদল! বন্ধুকে জানিয়ে দিও, যাতে সানন্দে বন্ধুর পক্ষে জীবন উৎসর্গ করতে পারি!
মুসলমানদের কোন বৈঠকই যেন আল্লাহর যিকর ও নবীর প্রতি দরূদ শূন্য না হয়
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)