ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৬৭৩
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
যে তার সম্পদের প্রবৃদ্ধি চায়
(২৬৭৩) আবু সায়ীদ খুদরি রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, কোনো মুসলিমের কাছে যদি দান করার কিছুই না থাকে তাহলে তার উচিত দুআর মধ্যে বলা,১ 'হে আল্লাহ, আপনি সালাত প্রেরণ করুন আপনার বান্দা ও রাসূল মুহাম্মাদের উপর, এবং সালাত প্রেরণ করুন সকল মুমিন পুরুষ, মুমিন নারী, মুসলিম পুরুষ ও মুসলিম নারীর উপর'। তাহলে এই সালাত তার জন্য যাকাত (দান)২ স্বরূপ গণ্য হবে।
كتاب الذكر و الدعاء
عن أبي سعيد الخدري رضي الله عنه مرفوعا: أيما رجل مسلم لم يكن له صدقة فليقل في دعائه: اللهم صل على محمد عبدك ورسولك و(صل) على المؤمنين والمؤمنات والمسلمين والمسلمات فإنها له زكاة.
হাদীসের তাখরীজ (সূত্র):
[বুখারি, আল আদাবুল মুফরাদ, হাদীস-৬৪০; মুস্তাদরাক হাকিম, হাদীস-৭১৭৫; বাইহাকি, শুআবুল ঈমান, হাদীস-১১৭৬; সহীহ ইবন হিব্বান, হাদীস-৯০৩]
১। [হাদীসের এই প্রথম অংশটুকু অনুবাদকের প্রতিস্থাপন। গ্রন্থকার হাদীসটি হিসনুল হাসীনের বরাতে আবু ইয়া'লা থেকে উল্লেখ করেছেন । তার উদ্ধৃতিতে প্রথম অংশ: أيما رجل مسلم لم يكن له صدقة فليقل في دعائه 'কোনো মুসলিমের কাছে যদি দান করার কিছুই না থাকে তাহলে তার উচিত দুআর মধ্যে বলা...' এর পরিবর্তে ...اذا اراد نمو ماله قال 'কেউ যদি তার মালের প্রবৃদ্ধি চায় সে বলবে...' রয়েছে । কিন্তু আমরা মুসনাদ আবু ইয়া'লায় হাদীসটি প্রথম অংশ পেয়েছি নিম্নরূপ: ربما رجل كسب مالا من حلال فأطعم نفسه ورجل يكون له مال تكون فيه الصدقة فقال...‘একব্যক্তি নিজ হাতের হালাল উপার্জন দ্বারা জীবিকা নির্বাহ করে; আর একব্যক্তির কিছু সম্পদ উপার্জন হয় যার মধ্যে সাদকা রয়েছে, তখন সে বলে...'। -সম্পাদক]
২। [زكاة (যাকাত) শব্দের অর্থ দান, পবিত্রতা ও বৃদ্ধি। এই তৃতীয় অর্থে শিরোনামের সাথে মিলিয়ে হাদীসের শেষ অংশের অনুবাদ হবে: 'তাহলে এই সালাত (দরূদ) তার জন্য যাকাত বা বৃদ্ধির কারণ হবে'। -সম্পাদক]