ফিকহুস সুনান ওয়াল আসার
৪৩. যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
হাদীস নং: ২৭০১
যাবতীয় মা'ছুর দোয়া-যিক্র
রাসূলুল্লাহ (ﷺ) এর কিছু দুআ
(২৭০১) ইবন উমার রা. বলেন, রাসূলুল্লাহ (ﷺ) এর দুআর মধ্যে ছিল, ‘হে আল্লাহ, আমি আপনার আশ্রয় চাই আপনার নিআমতের অপসারণ থেকে, আপনার সুস্থতা-নিরাপত্তার পরিবর্তন থেকে, আপনার আকস্মিক শাস্তি থেকে এবং আপনার সকল অসন্তুষ্টি থেকে'।
كتاب الذكر و الدعاء
عن ابن عمر رضي الله عنهما قال: كان من دعاء رسول الله صلى الله عليه وسلم: اللهم إني أعوذ بك من زوال نعمتك وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك.
হাদীসের তাখরীজ (সূত্র):
[সহীহ মুসলিম, হাদীস-২৭৩৯; সুনান আবু দাউদ, হাদীস-১৫৪৫]
হাদীসের ব্যাখ্যা:
রাসূলুল্লাহ্ ﷺ-এর এ দু'আ থেকে বরং এ সিলসিলার প্রতিটি দু'আ থেকেই বুঝা যায় যে, নবুওত ও রিসালত বরং আল্লাহর মাহবুবিয়াত বা তাঁর প্রেমাস্পদের মাকামে উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তিনি তাঁর ভাগ্য নির্ধারিণী ফয়সালা সমূহের ব্যাপারে কিরূপ ভীত ও কম্পিত থাকতেন এবং নিজেকে আল্লাহর সদয় দৃষ্টি এবং তাঁর হিফাযত ও আশ্রয়ের প্রতি কতটুকু মুখাপেক্ষী বলে মনে করতেন। কবি যথার্থই বলেছেন:-
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
قریبان را بیش بود حیراني
নৈকট্য প্রাপ্ত যেই জন, বেশি হয় হয়রানী তারই অণুক্ষণ।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)