আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ২৮
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ) -এর দয়া, পরম ধৈর্য ও ক্রোধ সংবরণ
২৮। হযরত আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি কখনো এমন কোনো ব্যক্তিকে দেখিনি, যে রাসূলুল্লাহ্ (ﷺ) -এর হাত নিজের হাতে নিয়েছে আর তিনি তাঁর হাত ছেড়ে দিয়েছেন, যে পর্যন্ত সে নিজেই তার হাত গুটিয়ে না নিতো।
أبواب الكتاب
كَرَمُهُ وَكَثْرَةُ احْتِمَالِهِ وَكَظْمُهُ الْغَيْظَ، وشِدَّةُ حَيَائِهِ وعَفْوُهُ وَصَفْحُهُ وجُودُهُ وَسَخَائُهُ
28 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا أَبُو عَبْدِ الرَّحْمَنِ الْأَذْرَمِيُّ، نَا أَبُو قَطَنٍ، نَا مُبَارَكٌ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ، قَالَ: «مَا رَأَيْتُ رَجُلًا قَطُّ أَخَذَ بِيَدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَيُتْرَكَ يَدَهُ حَتَّى يَكُونَ الرَّجُلُ هُوَ يَنْزِعُ يَدَهُ»
হাদীসের ব্যাখ্যা:
একথা সুস্পষ্ট যে, হুযূর (ﷺ)-এর খেদমতে আগমনকারী ও তাঁর সাথে মুসাফাহাকারী লোকজন তাঁর প্রতি ঈমান আনয়নকারী তাঁর খাদেম ও জীবন উৎসর্গকারী সাহাবায়ে কেরামই হতেন। তাদের সাথেও হুযুর (ﷺ)-এর সম্মান ও সমীহের এ আচরণ ছিল- যা তাঁর সার্বক্ষণিক খাদেম হযরত আনাস এ হাদীসে বর্ণনা করেছেন। আফসোস! আমাদের ন্যায় উম্মতীগণ এ জাতীয় উন্নত নৈতিকতা ও এ উসওয়ায়ে হাসানার অনুসরণ থেকে নিজেদেরকে কতটুকু বঞ্চিত করে নিয়েছি।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)