আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৩৬৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর আংটির বর্ণনা
৩৬৭। হযরত আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আরবের বাইরে রাজা-বাদশাহদের কাছে পত্র প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করলে রৌপ্যের আংটি তৈরীর নির্দেশ দিলেন এবং উক্ত আংটির ওপর مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করিয়ে নিলেন।
أبواب الكتاب
ذِكْرُ خَاتَمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
367 - حَدَّثَنَا ابْنُ مَنِيعٍ، نَا عَلِيُّ بْنُ الْجَعْدِ، نَا شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، قَالَ: أَرَادَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَكْتُبَ إِلَى الْأَعَاجِمِ فَأَمَرَ بِخَاتَمِ فِضَّةٍ، فَنُقِشَ فِيهِ: مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ

হাদীসের ব্যাখ্যা:

আলোচ্য হাদীসের এই বিষয়বস্তু উপরের একটি হাদীসের শেষে আলোচনা করা হয়েছে। সেই যুগে রাজা-বাদশাহদের নিয়ম ছিলো তারা মোহরবিহীন চিঠিপত্রকে গুরুত্ব দিতেন না। সুতরাং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের দাওয়াতী কাজ করার উদ্দেশ্যে চিঠিপত্রের মাধ্যমে যোগাযোগের সিদ্ধান্ত গ্রহণ করলে আংটি তৈরির নির্দেশ দান করলেন এবং সেই আংটির ওপর مُحَمَّدٌ رَسُولُ اللَّهِ খোদাই করা হলো।
tahqiqতাহকীক:তাহকীক চলমান
আখলাকুন্নবী (ﷺ) - হাদীস নং ৩৬৭ | মুসলিম বাংলা