আখলাকুন্নবী (ﷺ)

কিতাবের পরিচ্ছেদ সমূহ

হাদীস নং: ৫০৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর ঘুমের সময়কার আমল
৫০৭। হযরত আব্দুল্লাহ্ ইব্‌ন মাসউদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ঘুমানোর উদ্দেশ্যে যখন বিছানায় যেতেন তখন তাঁর ডান হাত ডান গালের নীচে রাখতেন এবং বলতেনঃ “হে আল্লাহ্! যেদিন তুমি তোমার বান্দাদের একত্র করবে সেদিনের আযাব থেকে আমাকে রক্ষা করো।”
أبواب الكتاب
ذِكْرُ قَوْلِهِ عِنْدَ نَوْمِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
507 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا عُقْبَةُ بْنُ مُكْرَمٍ، نَا يُونُسُ بْنُ بُكَيْرٍ، أنا يُونُسُ بْنُ عَمْرٍو، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي عُبَيْدَةَ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ، قَالَ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا اضْطَجَعَ لِيَنَامَ وَضَعَ يَدَهُ الْيُمْنَى تَحْتَ خَدِّهِ الْأَيْمَنِ، وَقَالَ: اللَّهُمَّ قِنِي عَذَابَكَ يَوْمَ تَجْمَعُ عِبَادَكَ

হাদীসের ব্যাখ্যা:

শয়নকালে বিশেষভাবে এ দু'আ পাঠের কারণ স্পষ্টই বুঝা যায় যে, মৃত্যুর সাথে নিদ্রার যে বিশেষ সামঞ্জস্য রয়েছে, সে জন্যে নিদ্রার উদ্দেশ্যে শয্যা গ্রহণকালে তিনি মৃত্যু, পরকাল এবং সেখানকার হিসাব-নিকাশ এবং ছওয়াব ও শাস্তির কথা স্মরণ করতেন। আর আল্লাহর মা'রিফাত সম্পন্ন কোন ব্যক্তির যখন মৃত্যু ও পরকালের কথা স্মরণ হবে, স্বভাবত তাঁর সবচাইতে বড় চিন্তা এবং মনের কথা হবে এই যে, সেই বিষম সঙ্কটকালে যেন সেদিনের কঠোর শাস্তি থেকে নিষ্কৃতি নসীব হয়।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
আখলাকুন্নবী (ﷺ) - হাদীস নং ৫০৭ | মুসলিম বাংলা