আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৪- আদব - শিষ্টাচারের অধ্যায়
হাদীস নং: ৫৬৬০
আন্তর্জাতিক নং: ৬০৮৯ - ৬০৯০
- আদব - শিষ্টাচারের অধ্যায়
৩২৩০. মুচকি হাসি ও হাসি প্রসঙ্গে।
৫৬৬০। ইবনে নুমাইর (রাহঃ) ......... জারীর (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি ইসলাম গ্রহণ করার পর থেকে নবী (ﷺ) আমাকে তার কাছে যেতে বাঁধা দেননি। তিনি আমাকে দেখামাত্রই আমার সামনে মুচকি হাসি হাসতেন। একদিন আমি অভিযোগ করে বললামঃ আমি ঘোড়ার পিঠে চেপে আঁকড়ে ধরে বসে থাকতে পারি না। তখন তিনি আমার বুকে হাত রেখে দুআ করলেনঃ হে আল্লাহ! তাকে দৃঢ়মনা করে দিন এবং তাকে হেদায়েতকারী ও হেদায়েতপ্রাপ্ত বানিয়ে দিন।
كتاب الأدب
باب التَّبَسُّمِ وَالضَّحِكِ
حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، عَنْ إِسْمَاعِيلَ، عَنْ قَيْسٍ، عَنْ جَرِيرٍ، قَالَ مَا حَجَبَنِي النَّبِيُّ صلى الله عليه وسلم مُنْذُ أَسْلَمْتُ، وَلاَ رَآنِي إِلاَّ تَبَسَّمَ فِي وَجْهِي.
وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ أَنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
وَلَقَدْ شَكَوْتُ إِلَيْهِ أَنِّي لاَ أَثْبُتُ عَلَى الْخَيْلِ، فَضَرَبَ بِيَدِهِ فِي صَدْرِي وَقَالَ " اللَّهُمَّ ثَبِّتْهُ وَاجْعَلْهُ هَادِيًا مَهْدِيًّا ".
হাদীসের ব্যাখ্যা:
ما حجبني النبي صلى الله عليه وسلم এর অর্থ বাহ্যত এটাই যে, যখনই আমি তাঁর খেদমতে হাজির হতে চেয়েছি, তখনই তিনি অনুমতি দিয়েছেন এবং সাক্ষাতের সুযোগ ও সৌভাগ্য দান করেছেন। এমন কখনো হয়নি যে, তিনি আমাকে আসতে নিষেধ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)