আখলাকুন্নবী (ﷺ)
কিতাবের পরিচ্ছেদ সমূহ
হাদীস নং: ৬১৭
কিতাবের পরিচ্ছেদ সমূহ
নবী (ﷺ)-এর পানাহারে বিনয়ীভাব প্রকাশ করার বর্ণনা
৬১৭। হযরত আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেনঃ হে আয়েশা! আমি (আল্লাহ্র নিকট ধন-সম্পদ) চাইলে আমার সাথে সাথে স্বর্ণের পাহাড় চলতো। আমার নিকট একজন ফেরেশ্তা এসেছেন যাঁর কোমর কা’বা ঘরের সমতুল্য। ফেরেশ্তা বললেন, আপনার প্রতিপালক আপনাকে সালাম পাঠিয়েছেন এবং বলেছেনঃ আপনি চাইলে দাস ও নবী হতে পারেন এবং চাইলে রাজা ও নবীও হতে পারেন। আমি জিব্রীল (আ)-এর প্রতি তাকালে তিনি আমাকে ইশারায় বললেন, আপনি নিজেকে নীচু রাখুন (দাস ও নবী হন)। আমি (ফেরেশ্তাকে) বললাম, আমি দাস ও নবী হতে চাই। আয়েশা (রা) বললেন, এরপর থেকে রাসূলুল্লাহ্ (ﷺ) কখনও হেলান দিয়ে আহার করেননি। তিনি বলেন, আমি দাসের মতো আহার করবো এবং দাসের মতো বসবো।
أبواب الكتاب
ذِكْرُ تَوَاضُعِهِ فِي أَكْلِهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ
617 - أَخْبَرَنَا أَبُو يَعْلَى، نَا مُحَمَّدُ بْنُ بَكَّارٍ، نَا أَبُو مَعْشَرٍ، عَنْ سَعِيدٍ يَعْنِي الْمَقْبُرِيَّ، عَنْ عَائِشَةَ، رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا عَائِشَةُ، لَوْ شِئْتِ لَسَارَتْ مِعِي جِبَالُ الذَّهَبِ، جَاءَنِي مَلَكٌ إِنَّ حُجْزَتَهُ لَتُسَاوِي الْكَعْبَةَ، فَقَالَ: إِنَّ رَبَّكَ يَقْرَأُ عَلَيْكَ السَّلَامَ، وَيَقُولُ: إِنْ شِئْتَ نَبِيًّا عَبْدًا؟ وَإِنْ شِئْتَ نَبِيًّا مَلِكًا؟ فَنَظَرْتُ إِلَى جِبْرِيلَ عَلَيْهِ السَّلَامُ، فَأَشَارَ إِلَيَّ أَنْ ضَعْ نَفْسَكَ، فَقُلْتُ: نَبِيًّا عَبْدًا. قَالَتْ: وَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَ ذَلِكَ لَا يَأْكُلُ مُتَّكِئًا، يَقُولُ: آكُلُ كَمَا يَأْكُلُ الْعَبْدُ، وَأَجْلِسُ كَمَا يَجْلِسُ الْعَبْدُ