আল জামিউস সহীহ- ইমাম বুখারী রহঃ
৬৬- দুআ - যিকরের অধ্যায়
হাদীস নং: ৫৯৫৭
আন্তর্জাতিক নং: ৬৩৯৯
- দুআ - যিকরের অধ্যায়
৩৪০৩. নবী (ﷺ) এর দুআঃ হে আল্লাহ! আমার পূর্বের ও পরের গুনাহসমূহ মাফ করে দিন।
৫৯৫৭। মুহাম্মাদ ইবনে মুসান্না (রাহঃ) ......... আবু মুসা আশআরী (রাযিঃ) থেকে বর্ণিত, নবী (ﷺ) দুআ করতেনঃ ইয়া আল্লাহ! আপনি মাফ করে দিন আমার ভূল-ক্রটি, আমার অজ্ঞতা, আমার কাজের সকল বাড়াবাড়ি এবং আর যা আপনি আমার চাইতে অধিক জানেন। ইয়া আল্লাহ! আপনি ক্ষমা করে দিন আমার হাসি-তামাশামূলক গুনাহ, আমার অবাধ্যতামূলক গুনাহ, আমার অনিচ্ছাকৃত গুনাহ এবং ইচ্ছাকৃত গুনাহ, আর সেসব গুনাহ যা আমার মধ্যে রয়েছে।
كتاب الدعوات
باب قَوْلِ النَّبِيِّ صلى الله عليه وسلم " اللَّهُمَّ اغْفِرْ لِي مَا قَدَّمْتُ وَمَا أَخَّرْتُ ".
6399 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ المَجِيدِ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى، وَأَبِي بُرْدَةَ، أَحْسِبُهُ عَنْ أَبِي مُوسَى الأَشْعَرِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ كَانَ يَدْعُو: «اللَّهُمَّ اغْفِرْ لِي خَطِيئَتِي وَجَهْلِي، وَإِسْرَافِي فِي أَمْرِي، وَمَا أَنْتَ أَعْلَمُ بِهِ مِنِّي. اللَّهُمَّ اغْفِرْ لِي هَزْلِي وَجِدِّي وَخَطَايَايَ وَعَمْدِي، وَكُلُّ ذَلِكَ عِنْدِي»
হাদীসের ব্যাখ্যা:
আল্লাহু আকবর! সাইয়েদুল মুরসালীন, মাহবুবে রাব্বুল আলামীন ﷺ যিনি নিঃসন্দেহে নিষ্পাপ ছিলেন, তাঁর নিজের সম্পর্কে এরূপ উপলব্ধি ছিল! তিনি নিজেকে আপাদমস্তক গুনাহগার ও অপরাধী জ্ঞান করতেন এবং এভাবে আল্লাহর দরবারে ইস্তিগফার করতেন। সত্য কথা হলো, যিনি যত বেশি মা'রিফত জ্ঞানের অধিকারী হবেন, তিনি নিজেকে ততবেশি আবদিয়াতের হক আদায়ের ব্যাপারে ত্রুটিকারী ও অপরাধী জ্ঞান করবেন।
قريبان رابیش بود حیرانی
"যে যত বেশি নিকট আপন, তার তত বেশি হয়রানী।"
রাসূলুল্লাহ ﷺ-এর এ ইস্তিগফারের এক একটি শব্দের মধ্যে আবদিয়তের স্পীরিট পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমাদের উম্মতীদের জন্যে এতে শিক্ষা নিহিত রয়েছে।
قريبان رابیش بود حیرانی
"যে যত বেশি নিকট আপন, তার তত বেশি হয়রানী।"
রাসূলুল্লাহ ﷺ-এর এ ইস্তিগফারের এক একটি শব্দের মধ্যে আবদিয়তের স্পীরিট পূর্ণ মাত্রায় বিদ্যমান। আমাদের উম্মতীদের জন্যে এতে শিক্ষা নিহিত রয়েছে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
বর্ণনাকারী: