মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৫. কুরআন সুন্নাহ্‌কে আকড়ে ধরা

হাদীস নং: ২৮
আন্তর্জাতিক নং: ১১৯৭৭
কুরআন সুন্নাহ্‌কে আকড়ে ধরা
উপসংহারঃ তাবেয়ীগণের যুগ থেকে অবস্থার পরিবর্তন বিষয়ে কোনো কোনো সাহাবীর বাণী
(২৮) আবূ ইমরান আল-জুনী থেকে বর্ণিত, তিনি বলেন, আমি আনাস ইবন মালিক (রা)-কে বলতে শুনেছি, আমরা রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে যার উপর ছিলাম তার কিছুই আজকাল পাচ্ছি না। আবূ ইমরান বলেন, আমরা বললাম, তাহলে সালাত কোথায় গেল? (তা তো আমরা সে যুগের মতই আদায় করি) তিনি বলেন, সালাত নিয়ে তোমরা কি করেছ তা তো তোমরা জানই ।

টীকাঃ ইবাদত বন্দেগী ও ধর্মপালনের ক্ষুদ্রাতিক্ষুদ্র সকল ক্ষেত্রে রাসূলুল্লাহ (ﷺ)-এর হুবহু অনুকরণের ক্ষেত্রে সাহাবীগণ ছিলেন আপোষহীন। সুন্নতের সামান্য ব্যতিক্রমকেও তাঁরা ঘৃণা করেছেন। কোনো যুক্তিতে, কোনো অজুহাতে বা কোনো প্রয়োজনেই তাঁর পদ্ধতির বাইরে যেতে তাঁরা ইচ্ছুক ছিলেন না। তাবেয়ীগণের যুগের অবস্থাও একইরূপ ছিল। তবে সামান্য কিছু ব্যতিক্রম কোথাও দেখা দিয়েছিল। সাহাবীগণের মধ্যে যাঁরা প্রথম হিজরী শতকের দ্বিতীয়ার্ধে বেঁচে ছিলেন তাঁরা অনেক সময় এ সকল সামান্য ব্যতিক্রমের জন্যও আফসোস করতেন।
كتاب الاعتصام بالكتاب والسنة
خاتمة فيما ورد عن بعض الصحابة في تغير الحال في عصر التابعين
(28) عن أبي عمران الجوني قال سمعت أنس بن مالك رضي الله عنه يقول ما أعرف شيئا اليوم مما كنا عليه على عهد رسول الله صلى الله عليه وسلم قال قلنا فأين الصلاة، قال أولم تصنعون في الصلاة ما قد علمتم (2).

হাদীসের তাখরীজ (সূত্র):

(تخريجه) (مذ) وقال هذا حديث غريب من هذا الوجه وقد روي من غير وجه عن أنس اهـ

[তিরমিযী। তিনি বলেন, হাদীসটি হাসান ও গরীব)].....
tahqiqতাহকীক:তাহকীক চলমান