মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং: ৫২
আন্তর্জাতিক নং: ১৮৪৯৩
ইলমের অধ্যায়
(৮) পরিচ্ছেদঃ হাদীস বর্ণনা থেকে বিরত থাকা এবং হাদীসের শব্দাবলী যেভাবে রাসূলুল্লাহ (ﷺ) থেকে উচ্চারিত হয়েছে সেভাবে সঠিক উচ্চারণ ও বর্ণনা করা প্রসঙ্গে
(৫২) বারা ইবন্ আযিব (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, সব হাদীস আমরা (সরাসরি) রাসূলুল্লাহ (ﷺ) থেকে শ্রবণ করি নি (অর্থাৎ সরাসরি শোনার সুযোগ পাইনি)। আমাদের সঙ্গী-সাথীগণ তাঁর (রাসূলের) কাছ থেকে বর্ণনা করে থাকেন। উট চরানোর কাজে ব্যস্ত থাকার কারণে আমরা (অনেক সময় সরাসরি হাদীস শ্রবণ করা থেকে) বঞ্চিত হই।
كتاب العلم
(8) باب فيما جاء فى الاحتراز فى رواية الحديث وتجويده الفاظه
كما صدر من النبى صلى الله عليه وسلم
(52) عَنِ الْبَرَاءِ بن عازب رضى الله عنه قَالَ مَا كُلُّ الْحَدِيثِ سَمِعْنَاهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُحَدِّثُنَا أَصْحَابُنَا عَنْهُ كَانَتْ تَشْغَلُنَا عَنْهُ رَعِيَّةُ الْإِبِلِ

হাদীসের তাখরীজ (সূত্র):

{تخريجه} لم اقف عليه فى غير الكتاب وقال وقال الهيثمى رواه احمد ورجاله رجال الصحيح اهـ

(এ হাদীসটি আমরা অন্যত্র পাই নি। আহমদের রাবীগণ নির্ভরযোগ্য।)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ৫২ | মুসলিম বাংলা