মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৪. ইলমের অধ্যায়

হাদীস নং: ৬১
আন্তর্জাতিক নং: ১৪৬৩১
ইলমের অধ্যায়
(১১) পরিচ্ছেদঃ ইহুদী-নাসারাদের কথাবার্তা বর্ণনা করতে নিষেধাজ্ঞা আরোপ এবং তার অনুমতি প্রদান প্রসঙ্গে
(৬১) জাবির ইবন্ আব্দুল্লাহ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ) বলেছেন, তোমরা আহলে কিতাব (অর্থাৎ ইহুদী ও নাসারাদেরকে) কোনো কিছু জিজ্ঞাসা করবে না। তারা নিজেরাই পথভ্রষ্ট হয়েছে, কাজেই তারা তোমাদেরকে সঠিক পথের সন্ধান দিতে পারবে না। (তাদেরকে প্রশ্ন করার ফলাফল হবে), হয় তোমরা তাদের বলা মিথ্যাকে সত্য বলে বিশ্বাস করবে অথবা তাদের বলা সত্যকে মিথ্যা বলে মনে করবে। যদি মুসা (আ)-ও তোমাদের মধ্যে বেঁচে থাকতেন তাহলে তাঁর জন্যও আমার অনুসরণ করা অত্যাবশ্যকীয় হতো।
كتاب العلم
(11) باب فى النهى عن التحديث عن اهل الكتاب والرخصة فى ذلك
(61) عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ رضى الله عنهما قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَسْأَلُوا أَهْلَ الْكِتَابِ عَنْ شَيْءٍ (3) فَإِنَّهُمْ لَنْ يَهْدُوكُمْ وَقَدْ ضَلُّوا فَإِنَّكُمْ إِمَّا أَنْ تُصَدِّقُوا بِبَاطِلٍ أَوْ تُكَذِّبُوا بِحَقٍّ فَإِنَّهُ لَوْ كَانَ مُوسَى حَيًّا بَيْنَ أَظْهُرِكُمْ
-[النهي عن التحديث عن اهل الكتاب]-
مَا حَلَّ لَهُ إِلَّا أَنْ يَتَّبِعَنِي (1)

হাদীসের তাখরীজ (সূত্র):

{تخريجه} (ش بز) وله شاهد عند البخارى والنسائى من حديث ابى هريرة بلفظ (لا تصدقوا اهل الكتاب ولا تكذبوهم وقولوا آمنا بالله وما انزل الينا) الاية

[ইবন্ আবী শাইবাহ, বাযযার। সহীহ্ বুখারী ও নাসায়ীতে এই মর্মে আবূ হুরায়রা (রা) থেকে বর্ণিত আরেকটি হাদীস রয়েছে।]
tahqiqতাহকীক:তাহকীক চলমান