মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৪. ইলমের অধ্যায়
হাদীস নং: ৬৮
আন্তর্জাতিক নং: ২০২২৪
ইলমের অধ্যায়
(১২) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মিথ্যা বলার ভয়াবহতা
(৬৮) সারাহ ইবনু জুনদুব (রা) থেকে বর্ণিত, তিনি রাসূলুল্লাহ (ﷺ) থেকে বর্ণনা করেন যে, তিনি বলেছেন, যে ব্যক্তি আমার নামে এমন কোনো হাদীস বর্ণনা করবে যা তার কাছে মিথ্যা বলে মনে হবে, সেই ব্যক্তি একজন মিথ্যাবাদী। [অপর বর্ণনায় আছে, সে দু' মিথ্যুকের একজন।
كتاب العلم
(12) باب فى تغليظ الكذب على رسول الله صلى الله عليه وآله
وسلم
وسلم
(68) عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ رَوَى عَنِّي حَدِيثًا وَهُوَ يَرَى أَنَّهُ كَذِبٌ فَهُوَ أَحَدُ الْكَاذِبِينَ (2) (وفى رواية الْكَذَّابِينَ) (3)

হাদীসের তাখরীজ (সূত্র):
{تخريجه} (م جه مذ) وغيرهم
মুসলিম, ইবন্ মাজাহ ও অন্যান্য অর্থাৎ হাদীস বর্ণনার সময় হাদীসের বিশুদ্ধতা সম্পর্কে পরিপূর্ণ নিশ্চিত না হয়ে সন্দেহজনক সনদের হাদীস যে ব্যক্তি বর্ণনা করেন তিনি নিজে মিথ্যা তৈরি না করলেও মিথ্যা বর্ণনা ও প্রচলনের কারণে তিনিও মিথ্যা হাদীস বর্ণনাকারী ও রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মিথ্যাচারী বলে গণ্য হবেন।