মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৪. ইলমের অধ্যায়
হাদীস নং: ৭৪
আন্তর্জাতিক নং: ২২৬৩৯
ইলমের অধ্যায়
(১২) পরিচ্ছেদঃ রাসূলুল্লাহ (ﷺ)-এর নামে মিথ্যা বলার ভয়াবহতা
(৭৪) মুহাম্মাদ ইবন কা'ব ইবন্ মালিক (রা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা (মজলিসে বসে) 'রাসূলুল্লাহ (ﷺ) অমুক কথা বলেছেন', 'রাসূলুল্লাহ (ﷺ) তমুক কথা বলেছেন’ ইত্যাদি বলছিলাম, এমতাবস্থায় সাহাবী আবূ কাতাদা (রা) আমাদের নিকট আগমন করেন । তিনি (আমাদের এরূপ হাদীস শুনে) বলেন, বিকৃত হয়ে যাক এ সব চেহারা! তোমরা কি জান তোমরা কি বলছ? আমি রাসূলুল্লাহ (ﷺ)-কে বলতে শুনেছিঃ যে ব্যক্তি আমার নামে এমন কথা বলে যা আমি বলি নি সে যেন জাহান্নামকে তার অবস্থান হিসেবে গ্রহণ করে ।
كتاب العلم
(12) باب فى تغليظ الكذب على رسول الله صلى الله عليه وآله
وسلم
وسلم
(74) عن محمد ابن كعب بن مالك قال خرج علينا أبو قتادة رضي الله عنه ونحن نقول قال رسول الله صلى الله عليه وسلم كذا وقال رسول الله صلى الله عليه وسلم كذا فقال شاهت الوجوه (4) أتدرون ما تقولون سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من قال علي ما لم أقل فليتبوأ مقعده من النار
-[رفع العلم]-
-[رفع العلم]-
হাদীসের তাখরীজ (সূত্র):
(تخريجه) الحدث لم اقف عليه لأبي قتادة في خير الكتاب وقد روي بهذا اللفظ ما يقرب منه من غير واحد من الصحابة وأورده السيوطي في الجامع الكبير عن عثمان بن عفان وعزاه (طب) وأصحاب السنن والإمام أحمد قال وصحح اهـ
(আহমদ ইবন্ আবদুর রহমান বলেন, এ হাদীসটি সম্বন্ধে আমি অবগত হতে পারি নি। এ অর্থে উসমান (রা) ও অন্যান্য সাহাবী থেকেও হাদীস বর্ণিত হয়েছে। সুয়ূতী এর সনদ সহীহ্ বলে মন্তব্য করেছেন।)
(আহমদ ইবন্ আবদুর রহমান বলেন, এ হাদীসটি সম্বন্ধে আমি অবগত হতে পারি নি। এ অর্থে উসমান (রা) ও অন্যান্য সাহাবী থেকেও হাদীস বর্ণিত হয়েছে। সুয়ূতী এর সনদ সহীহ্ বলে মন্তব্য করেছেন।)