মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৭৪
নামাযের অধ্যায়
(৯) নামাযের ব্যাপারে শৈথিল্য প্রদর্শনকারী ও সময়ের পরে আদায়কারীকে ভীতি প্রদর্শন প্রসঙ্গে
(৭৪) আবুল ইয়াসার আল আনসারী কা'ব ইবন্ আমর (রা) থেকে বর্ণিত, (তিনি রাসূলুল্লাহর সাহাবী) রাসূল (ﷺ) বলেছেন, তোমাদের মধ্যে কেউ কেউ পরিপূর্ণভাবে নামায পড়ে। আর কেউ অর্ধেক নামায পড়ে। আর কেউ তিনভাগের একভাগ নামায পড়ে। আর কেউ এক চতুর্থাংশ নামায পড়ে। এভাবে এক দশমাংশ পর্যন্ত বলেছেন।
(নাসাঈ কর্তৃক বর্ণিত। মুনযিরী বলেন, এর সনদ হাসান পর্যায়ের।)
كتاب الصلاة
(9) باب فى وعيد من تهاون بأمر الصلاة أو أخرها عن وقتها
(74) عن أبى اليسر الأنصارى كعب بن عمرو (رضى الله عنه) صاحب رسول الله صلى الله عليه وسلم أن رسول الله صلى الله عليه وسلم قال منكم من يصلِّى الصَّلاة كاملةً ومنكم من يصلِّى النِّصف والثُّلث والربع حتى بلغ العشر
tahqiqতাহকীক:তাহকীক চলমান