মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৩
নামাযের অধ্যায়
(২) অধ্যায়ঃ আযান মুয়াযযিন ও ইমামের ফযীলত প্রসঙ্গে
(২৩৩) আবু হুরায়রা (রা) থেকে আরও বর্ণিত, তিনি নবী (ﷺ) থেকে বর্ণনা করেন। ইমাম হলো জামিনদার আর মুয়াযযিযন আমানতদার। হে আল্লাহ্, আপনি ইমামদেরকে পথ দেখান এবং মুয়াযযিনদেরকে ক্ষমা করুন।
(আবু দাউদ, সহীহ্-ইবন্ হিব্বান, সহীহ ইবন্ খুযাইমা, ইমাম শাফেয়ী। ইবন্ হিব্বান বলেন, হাদীসটি সহীহ্।)
كتاب الصلاة
(2) باب فضل الأذان والمؤذنين والأئمة
(233) وعنه أيضاً عن النبي صلى الله عليه وسلم قال الإمام ضامن (2) والمؤذن مؤتمن (3) اللهم أرشد الأئمة واغفر للمؤذنين.

হাদীসের ব্যাখ্যা:

ইমাম তার নিজের সালাত ব্যতীত মুক্তাদীদের সালাতেরও যিম্মাদার। সুতরাং সাধ্যমত বাহ্যিক-আভ্যন্তরীণ সর্বদিক সুসামঞ্জস্য করে সালাতের ইমামতি করার চেষ্টা করা উচিত। মু'আযযিনের আযানের উপর লোকেরা সাধারণত ভরসা করে থাকে। সুতরাং কঠোরভাবে নিজ প্রবৃত্তি দমন ও নিজকে বিশুদ্ধ চিত্ত করে যথাসময়ে আযান দেওয়া চাই। এ হাদীসে রাসূলুল্লাহ ﷺ ইমাম ও মু'আযযিনের যিম্মাদারীর ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন এবং তাদের কল্যাণের লক্ষ্যে দু'আ করেছেন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান
মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ - হাদীস নং ২৩৩ | মুসলিম বাংলা