মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ২৭৯
নামাযের অধ্যায়
(৭) পরিচ্ছেদঃ আযান ও ইকামতের শব্দ শুনার সময় এবং আযানের শেষে শ্রোতা কি বলবে?
(২৭৯) যে ব্যক্তি মুয়াযযিনের আযানের সময় নিম্নোক্ত কথাগুলো বলবে,
اللهم رَبِّ هذه الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ النَّافِعَةِ صَلِّ على مُحَمَّدٍ وَارْضَ عني رِضَاً لاَ تَسْخَطُ بَعْدَهُ
আল্লাহুমা রাব্বা হা-যিহিদ দা'ওয়াতিত তা-মমাতি ওয়াস সালাতিন নাফিয়া, সাল্লে আলা মুহাম্মাদিন, অ-আরদা আন্নি-রিযান, লা তাসখাতু বা'দাহু।
হে আল্লাহ! এ পূর্ণাঙ্গ দু'আর প্রভু, আর উপকারী নামাযের মালিক, মুহাম্মদের প্রতি রহমত নাযিল করুন এবং আমার ওপর সন্তুষ্ট হোন, যে সন্তুষ্টির পর আর অসন্তুষ্ট হবেন না,
তখন আল্লাহ তার দু'আ কবুল করেন।
(তবারানী, মু'জামুল আউসাত। এর সনদে একজন বিতর্কিত রাবী আছেন। তবে এ পরিচ্ছেদের অপরাপর হাদীস এর সমর্থন করে।)
كتاب الصلاة
(7) باب ما يقول المستمع عند سماع الأذان والإقامة وبعد الأذان
(279) وعنه أيضا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قال من قال حين ينادي المنادي اللهم
رَبِّ هذه الدَّعْوَةِ التَّامَّةِ وَالصَّلاَةِ النَّافِعَةِ صَلِّ على مُحَمَّدٍ وَارْضَ عني (1) رِضَاً
لاَ تَسْخَطُ بَعْدَهُ اسْتَجَابَ الله له دَعْوَتَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান