মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৫৭৪
নামাযের অধ্যায়
(২৪) জোহর ও আসরের সালাতে কিরাআত পড়া সম্পর্কিত পরিচ্ছেদ
(৫৭০) রাবী'আ ইবন্ ইয়াযীদ (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট কায'আহ (রা) হাদীস বর্ণনা করেছেন, তিনি বলেন, আমি আবূ সাইদ আল-খুদরী (রা)-এর নিকট উপস্থিত হলাম। এমন সময় যখন তিনি ছিলেন অসংখ্য মুসলিম বেষ্টিত। অতঃপর যখন লোকজন তাঁর নিকট থেকে সরে গেল, আমি তখন তাঁকে বললাম, তাঁরা যেসব ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করেছে, আমি সেসব বিষয়ে প্রশ্ন করব না। আমি বললাম, আমি আপনাকে রাসূল (ﷺ)-এর সালাত সম্পর্কে জিজ্ঞাসা করব। তিনি বললেন। তাতে তোমার কোন লাভ নেই*। তিনি একথাটি পূর্ণবার উচ্চারণ করলেন। অতঃপর বললেন, রাসূল (ﷺ)-এর জোহরের সালাত শুরু হত, তখন আমাদের কেউ বাকীতে যেত এবং তার প্রাকৃতিক প্রয়োজন মিটানোর পর তার পরিবার-পরিজনের নিকট ফিরে আসত, অতঃপর ওযু করত এবং মসজিদে ফিরে আসত আর রাসূল (ﷺ) তখনও প্রথম রাকা'আতেই থাকতেন।
*(অর্থাৎ তুমি তদানুযায়ী আমল করতে পারবে না, দীর্ঘতা ও পূর্ণ আল্লাহভীতি সহকারে। তাই আমার ভয় হচ্ছে তুমি একটি সুন্নত জেনেও তা মানতে পারবে না।)
(মুসলিম (র)-সহ অনেকে হাদীসখানা বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(24) باب القراءة فى الظهر والعصر
(574) عن ربيعة بن يزيد قال حدَّثنى فزعة قال أتيت أبا سعيدٍ وهو مكثورٌ (1) عليه، فلمَّا تفرَّق النَّاس عنه قلت إنِّى لا أسألك عمَّا يسألك هؤلاء عنه، قلت أسألك عن صلاة رسول الله صلى الله عليه وسلم، فقال مالك فى ذلك من خيرٍ، (2) فأعادها عليه، فقال كانت صلاة الظُّهر تقام فينطلق أحدنا إلى البقيع فيقضى حاجته ثمَّ يأتى أهله فيتوضَّأ ثمَّ يرجع إلى المسجد ورسول الله صلى الله عليه وسلم فى الرَّكعة الأولى
tahqiqতাহকীক:তাহকীক চলমান