মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬২৬
নামাযের অধ্যায়
রুকু ও সিজদা এবং এতদুভয় সম্পর্কিত বিধি-বিধান বিষয়ক পরিচ্ছেদ!

(১) রুকুতে এক হাতের তালুকে অন্য হাতের তালুর সাথে মিশিয়ে তা হাঁটু সংলগ্ন উরুতে রাখার বিধান ও তা বাতিল হওয়া সম্পর্কিত পরিচ্ছেদ
(৬২২) আসওয়াদ ও আলকামা (রা) আব্দুল্লাহ (ইবন্ মাস'উদ (রা))-এর সূত্রে বর্ণনা করেন, তিনি বলেনঃ তোমাদের মধ্যে যখন কেউ রুকু করে তখন সে যেন তার দু'বাহুকে দু'উরুতে ছড়িয়ে দেয় এবং নুয়ে পড়ে, অতঃপর তাঁর দু'হাতের তালু উরুতে লাগালেন, মনে হল যেন আমি রাসূল (ﷺ)-এর আঙ্গুলের ফাঁকাগুলো দেখতে পাচ্ছি। তিনি বললেন, অতঃপর তিনি তাঁর দু'হাতের তালু হাঁটু নিকটবর্তী উরুতে মিলাচ্ছিলেন আমি তা পর্যবেক্ষণ করছিলাম।
(মুসলিম, নাসাঈ ও বায়হাকী।)
كتاب الصلاة
أبواب الركوع والسجود وما جاء فيهما

(1) باب مشروعية التطبيق فى الركوع ثم نسخه
(626) عن الأسود وعلقمة عن عبد الله (بن مسعود رضي الله عنه) قال إذا ركع أحدكم فليفرش ذراعيه فخذيه (3) وليحنأ (4) ثمَّ طبَّق بين كفيَّه فكأنَّى أنظر إلى اختلاف أصابع رسول الله صلى الله عليه وآله وصحبه وسلم قال ثم صبق بين كفيَّه فأراهم
tahqiqতাহকীক:তাহকীক চলমান