মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)

৭. নামাযের অধ্যায়

হাদীস নং: ৬৫৭
নামাযের অধ্যায়
(৭) রুকু' থেকে মাথা উত্তোলন করার দু'আ সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৫৩) রিফাআ' ইবন্ রাফি' আয-যুরাকী (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল (ﷺ)-এর পেছনে সালাত আদায় করছিলাম। রাসূল (ﷺ) যখন রুকু' থেকে মাথা উত্তোলন করলেন এবং বললেন, 'সামিআল্লাহু লিমান হামিদাহ', তখন পেছন থেকে এক ব্যক্তি বললেন:
رَبًّنَا لَكَ الْحَمْدُ حَمْدًا كَثِيْراً طَيبّْاً مُبَارَكاً فِيْهِ
'রাব্বানা লাকাল হামদ্‌, হামদান কাছিরান, তাইয়েবান মুবারাকান ফীহি",
অতঃপর রাসূল (ﷺ) যখন সালাত শেষ করলেন, তখন বললেন, তোমাদের মধ্যে এইমাত্র কে কথা বললে? লোকটি বললেন, ইয়া রাসূলাল্লাহ! আমি। তখন রাসূল (ﷺ) বললেনঃ আমি ত্রিশের অধিক ফেরেশতাকে দেখলাম, কে এ বিষয়টি প্রথমে লিপিবদ্ধ করবে, তা নিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে।
(বুখারী, মালিক, আবু দাউদ।)
كتاب الصلاة
(7) باب أذكار الرفع من الركوع
(657) عن رفاعة بن رافعٍ الزرقىِّ رضي الله عنه قال كنَّا نصلِّى بومًا (1) وراء رسول الله صلى الله عليه وسلم فلمَّا رفع رسول الله صلى الله عليه وسلم رأسه من الرَّكعةِ وقال سمع الله لمن حمده (2) قال رجلُ وراءه ربًّنا لك الحمد حمدًا كثيراً طيبّْاً مباركاً فيه، فلمَّا انصرف رسول الله صلى الله عليه وسلم قال من المتكلِّم آنفاً، (3) قال الرَّجل أنا يا رسول الله، فقال رسول الله صلى الله عليه وسلم لقد رأيت بضعةً (4) وثلاثين ملكاً يبتدرونها (5) أيُّهم يكتبها أوَّلاً (6)
tahqiqতাহকীক:তাহকীক চলমান