মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৬৮০
নামাযের অধ্যায়
(১০) সালাতরত ব্যক্তির কোন প্রয়োজনে তার কাপড়ের ওপর সিজদা করা এবং ভিড়ের মধ্যে সে কিভাবে সিজদা করবে সে সম্পর্কিত পরিচ্ছেদ
(৬৭৬) 'আব্দুল্লাহ ইবন্ আব্বাস (রা) থেকে বর্ণিত, তিনি বলেনঃ রাসূল (ﷺ) এক প্রস্থ নকশাকরা কাপড়ে সালাত আদায় করেন, সেই কাপড়ের অতিরিক্ত অংশ দিয়ে তিনি মাটির উষ্ণতা ও শীতলতা থেকে আত্মরক্ষা করতেন।
(আবূ ইয়ালা (রহ) তাঁর মুসনাদে, তবারানী মু'জামুল কাবীর ও মু'জামুল আউসাতে হাদীসটি বর্ণনা করেছেন।)
(আবূ ইয়ালা (রহ) তাঁর মুসনাদে, তবারানী মু'জামুল কাবীর ও মু'জামুল আউসাতে হাদীসটি বর্ণনা করেছেন।)
كتاب الصلاة
(10) باب سجود المصلي على ثوبه لحاجة وكيف يسجد من زوحم
(680) عن ابن عبَّاسٍ رضي الله عنهما أنَّ النَّبيَّ صلى الله عليه وسلم صلَّى فى ثوبٍ واحدٍ متوشِّحاً به يتقَّى بفضوله (2) حرَّ الأرض وبردها