মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৭৬
নামাযের অধ্যায়
(৯) ইশার সুন্নাত সম্পর্কে যা এসেছে
(৯৭২) আব্দুল্লাহ ইবন যুবায়ের (রা) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা) যখন ইশার (সুন্নাত) নামায আদায় করতেন তখন চার রাকা'আত (সুন্নাত) আদায় করতেন। আর বিতর আদায় করতেন এক রাক'আতের মাধ্যমে। তারপর ঘুমিয়ে পড়তেন, পরে অবশ্য তাঁর রাতের নামায আদায় করতেন।
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
(এ হাদীসটি অন্যত্র পাওয়া যায় নি। এর সনদ উত্তম।)
كتاب الصلاة
(9) باب ما جاء في راتبة العشاء
(976) عن عبد الله بن الزُّبير رضى الله عنهما قال كان رسول الله صلَّي الله عليه وعلى آله وصحبه وسلَّم إذا صلَّى العشاء ركع أربع ركعاتٍ وأوتر بسجدةٍ (1) ثمَّ نام حتَّى يصلِّى بعد صلاته باللَّيل