মুসনাদে আহমদ- ইমাম আহমদ রহঃ (আল-ফাতহুর রব্বানী)
৭. নামাযের অধ্যায়
হাদীস নং: ৯৮৩
নামাযের অধ্যায়
(১০) অনুচ্ছেদঃ ফজরের দু'রাকা'আত (সুন্নাত) তার উপকারিতা ও গুরুত্ব সম্পর্কে যা এসেছে
(৯৭৯) আয়েশা (রা) থেকে বর্ণিত, তিনি বলেন: রাসূলুল্লাহ (সা) ফজরের পূর্বের দু' রাকা'আত সুন্নাত নামাযের চেয়ে অন্য কোন নফল ইবাদতের ব্যাপারে তত বেশী দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন না।
(বুখারী, মুসলিম ও ইবন খুযায়মাহ।)
(বুখারী, মুসলিম ও ইবন খুযায়মাহ।)
كتاب الصلاة
(10) باب ما جاء فى ركعتي الفجر وفضلهما وتأكيدهما
(983) عن عائشة رضى الله عنها قالت لم يكن رسول الله صلى الله عليه وسلم على شئٍ من النَّوافل أشدَّ معاهدةً (1) من الرَّكعتين قبل الصُّبح (2)